সৌরভের জন্মদিনে সূচিশিল্পীর উপহার
দি নিউজ লায়ন; এক একটি সেলাইয়ের ফোঁড় ছিল এক একটি সুস্থতার প্রার্থনা। নদীয়ার শান্তিপুরের সূচিশিল্পী সীমা সেন সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে সেলাই করে তৈরি করলেন একটি পোর্ট্রেট করোনা পরিস্থিতিতে, জন্ম-মৃত্যু স্মরণ বরণ সবকিছুই ভার্চুয়াল । তাই ঘরে বসেই সাধারণ মানুষ পালন করে থাকেন তাদের প্রিয় মানুষটির জন্মদিন। আজ মহারাজের জন্মদিন! অর্থাৎ সার্বিক দাদা সৌরভ গঙ্গুলি র। জেলায় অন্য বছরের মতন এবছর কোন উন্মদনা লক্ষ্য করা গেলো না, "সুস্থ আছি"বলা ছাড়া কলকাতায় সাংবাদিকদের কাছেও খুব আপ্লুত দেখায়নি তাকে।
কিন্তু তা বলে দাদার সমর্থকরা তো আর চুপ করে থাকতে পারে না। নদিয়ার শান্তিপুর ভারতমাতা মোড়ের সূচি শিল্পী সিমা সেন, সুচ সুতো দিয়ে সেলাই করে, তৈরি করে ফেললেন, সৌরভ গাঙ্গুলীর একটি পোর্ট্রেট। তিনি জানান, দাদার যখন শরীর খারাপ তার আগে থেকেই এ কাজে হাত দিয়েছি, মানে স্কেচ করে রাখা ছিলো,, শরীর খারাপের কথা শুনে সেলাইয়ে মন বসাতে পারছিলাম না!
পরক্ষনেই মনে হলো, এক এক টি স্টিচ হোক সুস্থতার এক-একটি প্রার্থনা। অবশেষে সুস্থ হয়েছেন তিনি, আর আজকে জন্মদিনেই সম্পূর্ণ হলো আমার পোর্ট্রেট টিও। কিন্তু এত কথা কি পৌঁছাবে! দাদার কাছে? প্রশ্নের উত্তরে গৃহবধূ সিমা দেবী জানান, জন্ম অথবা মৃত্যু দিবসের আগে মহাত্মা গান্ধী ,রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এইরকম অনেক পোর্ট্রেট তৈরি করেছি এর আগেও।যে যেমন ভাবে ভালবাসে! আমার শিল্প কর্মের মধ্য দিয়েই শ্রদ্ধার্ঘ্য জানো আর কিছু নয় ।


Post a Comment